ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA
ADVERTISEMENT AREA

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত টয়লেটের গর্তে নেমে চারজনের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 20, 2026 ইং
টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত টয়লেটের গর্তে নেমে চারজনের মৃত্যু ছবির ক্যাপশন: টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত টয়লেটের গর্তে নেমে চারজনের মৃত্যু
ADVERTISEMENT AREA

টাঙ্গাইলের মধুপুর উপজেলার জলই গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনায় পরিত্যক্ত টয়লেটের গর্তে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শনিবার দুর্ঘটনা ঘটে। ঘটনাটি এলাকাজুড়ে গভীর শোকের সৃষ্টি করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ছাগল পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে গেলে সেটিকে উদ্ধার করতে প্রথমে একজন নিচে নামেন। পরে তিনি আর ওপরে না উঠলে তাকে উদ্ধার করতে পর্যায়ক্রমে আরও কয়েকজন গর্তে নামেন। একপর্যায়ে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে সবাই অসুস্থ হয়ে পড়েন এবং দুর্ঘটনার শিকার হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে গর্ত থেকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেননেইমার ম্রং (১০), রতন নকরেক (২৫), গ্রাব্রিয়েল নকরেক (৪৫) এবং বাবলু হাজং (৩৫)

স্থানীয়দের ধারণা, দীর্ঘদিন ব্যবহৃত না হওয়া টয়লেটের গর্তে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণেই দুর্ঘটনা ঘটেছে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন স্থানীয়রা এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ADVERTISEMENT AREA

নিউজটি আপডেট করেছেন : মনিরুজ্জামান মতিন

কমেন্ট বক্স
ঠিক কত পদে ট্রাম্প-মেলানিয়া দম্পতিকে আপ্যায়ন করা হবে, তা কেউ প্রকাশ করেনি। তবে ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নৈশভোজে তিনটি পর্ব থাকবে। হালকা মুখরোচক পদ আর পানীয় দিয়ে শুরু হবে খাবার পর্ব। এরপর পরিবেশন করা হবে মূল খাবার। শেষে থাকছে মিষ্টান্ন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আজ মঙ্গলবার নৈশভোজের আয়োজন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এতে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ প্রায় ১০০ অতিথি উপস্থিত থাকবেন। বিশ্বের ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে আপ্যায়ন করতে আয়োজনের কোনো কমতি নেই রাষ্ট্রপতি ভবনের রান্নাঘরে।
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী।
............................. প্রধানমন্ত্রী তারেক রহমান
বগুড়ার নবগঠিত দুই উপজেলার কয়েকটি ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্ক ওঠার পর প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা প্রশাসককে ফোন করে দুটির নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। সেই দুটি ইউনিয়ন হলো ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’। এগুলোর নাম পরিবর্তনে নতুন করে গণশুনানি করা হবে।